ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল ও মাদারীপুর অংশে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।এতে মহাসড়কে যান চলাচল বন্ধ

2026-11-29T17:10:03+00:00
2026-11-29T17:10:03+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম 
টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। ছবি : সময়ের আলো
টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। ছবি : সময়ের আলো
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল ও মাদারীপুর অংশে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

রবিবার (২৯ নভেম্বর) ভোর রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এবং উজিরপুর ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী এলাকার মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। একই সময়ে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকাতেও সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর থেকেই রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন অবরোধকারীরা। এ সময় সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আটকা পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রীরা।

এদিকে গৌরনদী উপজেলা ছাত্রদল নেতা আলামিন সুমনের ফেসবুক লাইভ থেকে জানা গেছে, তার বোন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বোনের গুরুতর অসুস্থতার খবর পেয়ে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মোটরসাইকেলযোগে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বাবুগঞ্জের রামপট্টি এলাকায় পৌঁছলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তিনি। এ সময় তার ওপর হামলার অভিযোগ করেন আলামিন সুমন। একপর্যায়ে জীবন রক্ষার্থে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে ফেসবুক লাইভে জানান তিনি।

অন্যদিকে, একই রাতে উজিরপুর ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী এলাকায়ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে আরও জানা যায়, ভোরে অবরোধ চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল থেকে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। এদিকে

মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অবরোধের ঘটনায় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ভোগান্তি দেখা দেয়।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ঢাকা-বরিশাল মহাসড়ক  অবরোধ  জনদুর্ভোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: