কোটালীপাড়ায় ৪৮ ঘণ্টার লকডাউন, গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র

2026-11-29T16:56:05+00:00
2026-11-29T16:56:05+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
কোটালীপাড়ায় ৪৮ ঘণ্টার লকডাউন, গুঁড়ি ফেলে সড়ক অবরোধ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম 
উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকে। ছকব : সময়ের আলো
উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকে। ছকব : সময়ের আলো
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন দলটির নেতাকর্মীরা।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

লকডাউন কর্মসূচি সফল করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিলসহ উপজেলা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় মিছিল-স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

অপরদিকে সকাল থেকেই উপজেলার মনসাবাড়ী, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, সিকিরবাজার, পীড়ারবাড়ী মাঝবাড়ী, ওয়াপদারহাট ও পশ্চিমপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।

লকডাউন কর্মসূচির কারণে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ফলে উপজেলার বিভিন্ন সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন।


এদিকে, লকডাউনের প্রভাবে উপজেলার ঘাঘর বাজারসহ বিভিন্ন হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ, যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে উপজেলার জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।

তবে কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি।

সময়ের আলো/এনএন

  বিষয়:   কোটালীপাড়া  লকডাউন  সড়ক অবরোধ  গোপালগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: