চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ৪

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা ও মশাল মিছিলের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ডে

2026-11-29T19:22:34+00:00
2026-11-29T19:23:04+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ৪
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৭:২৩ পিএম
কয়েকটি ট্রাক লক্ষ্য করে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
কয়েকটি ট্রাক লক্ষ্য করে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
নাটোরে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা ও মশাল মিছিলের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) জেলা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নাটোর-পাবনা মহাসড়কে চলন্ত কয়েকটি ট্রাক লক্ষ্য করে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। একই রাতে নাটোরের বঙ্গজ্বল এলাকায় স্বনির্ভর সংস্থার ভেতরে একটি দেয়ালে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এসব ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে শনিবার রাতে বাগাতিপাড়া উপজেলায় মশাল মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুমের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ছাড়া আওয়ামী লীগের ডাকা ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে দিঘাপতিয়া নওপাড়া গার্লস স্কুলের সামনে কর্মসূচি পালন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।


অন্যদিকে, রোববার নাটোরের দীঘাপতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মালেকের বাড়িতে বিএনপির নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এসব ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, নাশকতাসংক্রান্ত একটি মামলায় গতকাল ও আজ পর্যন্ত সরকারঘোষিত নিষিদ্ধ সংগঠনের চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চলন্ত ট্রাক  পেট্রোল বোমা নিক্ষেপ  আটক  নাটোর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: