মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কক্সবাজারের মহেশখালীর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি হেলিকপ্টারে

2026-08-09T10:49:00+00:00
2026-08-09T10:49:19+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৪৯ এএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১০:৪৯ এএম
তেজগাঁও বিমান বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
কক্সবাজারের মহেশখালীর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি হেলিকপ্টারে করে রওনা হন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী মহেশখালীতে পৌঁছাবেন। সেখানে তিনি দেশের মেগা প্রকল্পগুলোর অন্যতম— মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন।

দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে তার।

এরপর বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নিয়ে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন বিষয়ক আরও একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরবর্তীতে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।


অতিরিক্ত প্রেস সচিব জানান, মহেশখালী থেকে ফটিকছড়ি হয়ে পরবর্তী কর্মসূচিগুলোতে অংশ নিতে সড়কপথে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদিনের ব্যস্ত কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে তিনি ঢাকায় ফিরবেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হেলিকপ্টার  মহেশখালী  প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: