ইতালিতে আটকে পড়া যাত্রীদের বিষয়ে যা জানালেন বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামানদুজ্জামান মিল্লাত বলেছেন, ইতালিতে আটকে পড়া বিমানে যাত্রীদের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে খোঁজ-খবর রাখছেন।শনিবার (৮ আগস্ট) রাতে সাংবাদিকদের

2026-08-08T23:45:14+00:00
2026-08-08T23:45:14+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ইতালিতে আটকে পড়া যাত্রীদের বিষয়ে যা জানালেন বিমান প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৪৫ পিএম 
বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামানদুজ্জামান মিল্লাত। ছবি : সংগৃহীত
বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামানদুজ্জামান মিল্লাত বলেছেন, ইতালিতে আটকে পড়া বিমানে যাত্রীদের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে খোঁজ-খবর রাখছেন।

শনিবার (৮ আগস্ট) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রশিদুজ্জামানদুজ্জামান মিল্লাত বলেন, ইতোমধ্যে ১০০ যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। বাকিদের লাউঞ্জে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, অসুস্থ, বয়স্ক, শিশুদের বিশেষ টেককেয়ার, ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে এয়ারপোর্টে খোঁজ-খবর রাখছেন। ইঞ্জিনিয়াররা উড়োজাহাজের মেরামত কাজ শুরু করেছেন। ঢাকা থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।


যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ২৮ ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইট। ফ্লাইটের যাত্রীরা মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।

একজন যাত্রীর মোবাইলে পাঠানো ফুটেজে দেখা যাচ্ছে, এয়ার পোর্টের মেঝেতে শুয়ে আছেন যাত্রীরা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইতালি  যাত্রী  বিমান প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: