সিংড়ায় ‘টিফিনের টাকা বাঁচিয়ে’ শিক্ষার্থীদের চারা বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে বৃক্ষচারা কিনে সহপাঠীদের মাঝে বিতরণ করেছে লালোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৯ আগস্ট) সকালে বিদ্যালয়

2026-08-09T22:55:16+00:00
2026-08-09T23:04:24+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিংড়ায় ‘টিফিনের টাকা বাঁচিয়ে’ শিক্ষার্থীদের চারা বিতরণ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৫৫ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১১:০৪ পিএম
সিংড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণ। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে বৃক্ষচারা কিনে সহপাঠীদের মাঝে বিতরণ করেছে লালোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৯ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষচারা বিতরণ করা হয়।

জানা গেছে, লালোর উচ্চ বিদ্যালয় গ্রন্থাগারের পাঠকদের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের পাঁচ দিনে প্রতিদিন ১০ টাকা করে মোট ৫০ টাকা সঞ্চয় করা হয়। সেই সঞ্চিত টাকা দিয়ে শিক্ষার্থীদের পছন্দের বকুল ফুল ও কাঠবাদাম গাছের চারা সংগ্রহ করে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। টিফিনের সামান্য টাকা সঞ্চয় করেও যে পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই সচেতনতা তৈরি হচ্ছে।


বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল করিম, প্রধান শিক্ষক মো. মাহবুব আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সময়ের আলো/আতা
  বিষয়:   সিংড়া  টিফিন  টাকা  শিক্ষার্থী  বৃক্ষচারা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: