প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে : ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সন্তানের প্রতিটি বিষয়ের জন্য

2026-08-09T23:25:04+00:00
2026-08-09T23:25:49+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
জাতীয়
প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে : ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:২৫ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১১:২৫ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত
দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সন্তানের প্রতিটি বিষয়ের জন্য আলাদা গৃহশিক্ষক রাখার প্রবণতা এখন অনেক পরিবারের সামাজিক অভ্যাসে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৯ আগস্ট) রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক উন্নত দেশেও শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনের ওপর নির্ভরশীলতার প্রবণতা রয়েছে। তবে শিক্ষার মূলধারায় প্রয়োজনীয় পরিবর্তন এনে এ নির্ভরতা কমানো জরুরি।

নিজের পরিবারের উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তার দুই মেয়ের জন্যও বিভিন্ন বিষয়ে আলাদা গৃহশিক্ষক রয়েছে। এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চান, প্রাইভেট টিউশনের প্রবণতা সমাজের বিভিন্ন স্তরেই ছড়িয়ে পড়েছে।


প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। শিশুদের আনন্দের সঙ্গে বিজ্ঞান শেখাতে প্রাথমিকের পাঠ্যক্রমে ‘সায়েন্স টয়’ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ল্যাবে বিভিন্ন শিক্ষণ উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের আকার, আকৃতি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো মৌলিক গণিত শেখানো হবে।

শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতার পরিবর্তে আনন্দ ও ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর ওপর গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার আশ্বাস দেন তিনি।


সময়ের আলো/এমকে


  বিষয়:   প্রাইভেট  টিউশন  মহামারি  শিক্ষা  ববি হাজ্জাজ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: