নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার খাতা পুনঃনিরীক্ষণের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা নতুন নিয়মে অনলাইনে

2026-08-09T23:14:52+00:00
2026-08-09T23:14:52+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:১৪ পিএম 
এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট প্রকাশ করা হবে। ছবি : সংগৃহীত
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার খাতা পুনঃনিরীক্ষণের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা নতুন নিয়মে অনলাইনে আবেদন করে খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। এ জন্য প্রতি পত্রে ১৫০ টাকা ফি দিতে হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে রোববার (৯ আগস্ট) জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট প্রকাশ করা হবে। ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে।

যেভাবে আবেদন করতে হবে

খাতা পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।

পরবর্তী ধাপে একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়েছে। কোনো বিষয়ে দুটি পত্র থাকলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।


যেভাবে ফি দেওয়া যাবে

আবেদনের পর নির্ধারিত ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের প্রক্রিয়া সংশ্লিষ্ট পুনঃনিরীক্ষণ পোর্টালের নির্দেশনা থেকে জানা যাবে।

ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে 'জমা দিন' বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

একবার আবেদন জমা দেওয়ার পরও কোনো শিক্ষার্থী চাইলে নতুন কোনো বিষয় যুক্ত করতে পারবেন। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাদ দেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে 'মুছে ফেলুন' অপশনে গিয়ে যেসব বিষয়ের ফি এখনো দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার কোনো বিষয়ের ফি পরিশোধ করা হলে সেটি আর বাতিল করা যাবে না। পরিশোধ করা ফিও কোনো অবস্থায় ফেরত দেওয়া হবে না।

এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পদ্ধতিতেই আবেদন সম্পন্ন করতে হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   এসএসসি  খাতা  চ্যালেঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: