ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

ইবি প্রতিনিধি

শিক্ষা

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট টিং অ্যান্ড ইনফরমেশন

2026-11-10T14:54:36+00:00
2026-11-10T14:54:36+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিক্ষা
ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম 
আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন। ছবি : সময়ের আলো
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এ দিবস পালনের আয়োজন করে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করেন বিভাগের শিক্ষার্থীরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, বিভাগের সভাপতি ড. আব্দুস সবুর, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, মোহাম্মদ জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হুদা, ড. মো. কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক ইসরাত জাহান, মো. কামাল হোসেন ছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী।

হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, ‘একাউন্টটিং দিবস মূলত একাউন্টটিং কেন্দ্রিক বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গকে উৎসাহ অনুপ্রেরণা প্রদানের জন্য প্রতিবছর এই দিনটি উদযাপন করা হয়। ইউরোপ আমেরিকার বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন যেমন এসিসিএ, এআইসিপিএ এর মতো বিভিন্ন সংগঠন একাউন্টটিং সংশ্লিষ্ট পেশায় যারা সংযুক্ত রয়েছে তাদের উজ্জীবিত করার জন্য এবং এই পেশায় যেন বিশ্বব্যাপী সবাই আসতে পারে সেজন্য সবাইকে আকর্ষিত করার জন্য এদিনটিকে আমরা উদযাপন করি।’


উল্লেখ্য, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেইসাথে সারাবিশ্বে সব ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাদের সম্মানে এ দিবসটি পালন করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   ইবি  আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস  উদযাপন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: