ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক দুই

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে

2026-11-09T19:42:16+00:00
2026-11-09T19:42:16+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিক্ষা
ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক দুই
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম 
দুইজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আটক ব্যক্তিকে শাহবাগ থানায় নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী মাসনুন স্নিগ্ধ বলেন, ‘টিএসসিতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটানোর সাথে সাথে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা দৌড়ে গিয়ে স্পট থেকে একজনকে এবং উদ্যানসংলগ্ন গেইট থেকে একজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে এসেছি।’


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, ‘আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ঢাবি  টিএসসি  ককটেল বিস্ফোরণ  ছাত্রদল  আটক দুই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: