দেশে কর্মসংস্থান বাড়েনি, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ : হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গত ১৮ মাসে দেশে কর্মসংস্থান না বাড়ার পাশাপাশি বিদেশেও ৩৫ শতাংশ কর্মসংস্থান কমেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য

2026-11-09T19:38:30+00:00
2026-11-09T19:38:30+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
রাজনীতি
দেশে কর্মসংস্থান বাড়েনি, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ : হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম 
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ । ছবি : সংগৃহীত
গত ১৮ মাসে দেশে কর্মসংস্থান না বাড়ার পাশাপাশি বিদেশেও ৩৫ শতাংশ কর্মসংস্থান কমেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে এক সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন।

অভিযোগে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের বেসরকারি খাতে ঋণ বিতরণ গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তা ৩ দশমিক ৪২ শতাংশে চলে এসেছে। বেসরকারি খাতে কোনও ধরনের ঋণ বিতরণ হচ্ছে না। গত ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, আসলে কত কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান তো বাড়েইনি, বরং বিদেশে কর্মসংস্থানও ৩৫ শতাংশ কমে গেছে।’

হাসনাত আবদুল্লাহ জানতে চান, সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে কতসংখ্যক দক্ষ কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হয়েছে, যারা জাতীয় জিডিপিতে অবদান রাখছে, তার হিসাব সরকারের কাছে আছে কি না। একইসঙ্গে প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগে প্রকল্প পরিচালকের (পিডি) বিরুদ্ধে করা মামলার বিচার কোন পর্যায়ে রয়েছে, তা জানতে চান তিনি।


তিনি আরও বলেন, ‘এখন আমার বাড়ি আমার খামার প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের সময়ে একটি বাড়ি একটি খামার নামে ছিল। দুই মেয়াদেই প্রকল্পটির নাম পরিবর্তন হয়েছে। এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।’

জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা প্রশ্ন করলে তিনি বিস্তারিত উত্তর এই মহান সংসদে পাবেন।’

সময়ের আলো/এসকে

  বিষয়:   দেশ  কর্মসংস্থান  বাড়েনি  বিদেশ  কমেছে  ৩৫ শতাংশ  হাসনাত আব্দুল্লাহ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: