প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম
ছবি : সংগৃহীতপ্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব মো. জাহাঙ্গীর হোসেন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভেচ্ছা বিনিময়কালে দলকে সুসংগঠিত করার মাধ্যমে দেশের মানুষের কাছে সঠিক সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সময়ের আলো/টিকে