কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মনিরা শারমিন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামী ১০ নভেম্বর তিনি

2026-11-09T05:39:44+00:00
2026-11-09T05:39:44+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
রাজনীতি
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মনিরা শারমিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ এএম 
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ছবি : সংগৃহীত
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামী ১০ নভেম্বর তিনি তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন।

এক খুদে বার্তায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মনিরা শারমিন নিজেই। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় আইক্যাপ সম্মেলনে রয়েছেন।

মনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করেছেন তিনি। এ ছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবেও কর্মরত ছিলেন। বর্তমানে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্বাধীন পরামর্শক হিসেবে বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করছেন।

কপ-৩১ সম্মেলনে যোগ দেওয়া প্রসঙ্গে মনিরা শারমিন বলেন, ‘কপ-৩১-এ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে আমার অন্যতম দায়িত্ব হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যক্রমের ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখা।’


তিনি আরও বলেন, ‘জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলব। আমরা শুধু সরকারের সমালোচনা করতে চাই না, বরং গঠনমূলক পর্যালোচনা, বিকল্প নীতি প্রস্তাব এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জলবায়ু নীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করতে চাই।’

সমেয়র আলো/এসএকে
  বিষয়:   কপ-৩১ সম্মেলন  তুরস্ক  মনিরা শারমিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: