বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে ইউজিসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়ে উপাচার্যদের সঙ্গে জরুরি সভায় বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

2026-11-09T01:48:32+00:00
2026-11-09T01:48:32+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিক্ষা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে ইউজিসির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৪৮ এএম 
ছবি : সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়ে উপাচার্যদের সঙ্গে জরুরি সভায় বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (৯ নভেম্বর) ইউজিসির সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেবেন।


সভায় আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ও পরীক্ষা গ্রহণের পদ্ধতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টিও আলোচনায় আসতে পারে।

সভা শেষে আলোচনার বিষয়বস্তু, ভর্তি পরীক্ষা নিয়ে গৃহীত সিদ্ধান্ত এবং পরবর্তী করণীয় সম্পর্কে গণমাধ্যমকর্মীদের জানাবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিশ্ববিদ্যালয়  ভর্তি পরীক্ষা  ইউজিসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: