ঢাবির মুহসিন হলে রহস্যময় বাক্স, ভেতরে গোলাপ ও হুমকির চিঠি

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠে একটি রহস্যময় বাক্স ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। সাদা ব্যাগে মোড়ানো লাল টেপ

2026-11-10T05:44:08+00:00
2026-11-10T05:44:08+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিক্ষা
ঢাবির মুহসিন হলে রহস্যময় বাক্স, ভেতরে গোলাপ ও হুমকির চিঠি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠে একটি রহস্যময় বাক্স ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। সাদা ব্যাগে মোড়ানো লাল টেপ লাগানো বাক্সটি খুলে ভেতরে পাওয়া গেছে একটি গোলাপ ফুল ও চিঠি। ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রশাসন ও পুলিশকে উদ্দেশ করে বিভিন্ন বার্তা দেওয়ার পাশাপাশি হুমকিও রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি দল হলের মাঠ থেকে বাক্সটি উদ্ধার করে।

চিঠিতে রাজনৈতিক বিবেচনায় শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘অবৈধ সরকারের অবৈধ হুলিয়া’ পালন না করার হুঁশিয়ারিও রয়েছে। তবে বাক্সটি কারা সেখানে রেখেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

চিঠির শুরুতে লেখা হয়েছে, ‘সকলকে November Rain-এর শুভেচ্ছা। ২৪-এর মিসক্রিয়েন্ট আর মহান মুক্তিযুদ্ধবিরোধী ব্যতীত সকলের সুরই এখন এক এবং অভিন্ন সুরে গাঁথা।’ এরপর বলা হয়েছে, যে দলেরই হোক না কেন, দেশরক্ষা ও দেশমাতৃকার জন্য চলমান লড়াইয়ে সবার প্রত্যাশা এখন ‘common dream’। 

চিঠির পরের অংশে লেখা হয়েছে, ‘আজকে false sample দিলাম, সামনের দিন সামনাসামনি কথা হবে। অবৈধ সরকারের অবৈধ হুলিয়া পালন করে নিজেকে বিপদগ্রস্ত করবেন না। It's your eleventh hour!’ 

এ ছাড়া চিঠিতে ‘বোমা-বারুদের নষ্ট রাজনীতি’ করা ব্যক্তিদের ২১ আগস্টের রেকর্ডের কথা উল্লেখ করে লেখা হয়েছে, ‘বাক্সে থাকা ফুলের পাপড়ির মতো আমরা চিরসুবাসিত, অনেক বেশি শক্তিশালী।’ চিঠির শেষাংশে বলা হয়েছে, ‘It's coming home, সকল শোষণের জবাব খুব দ্রুতই দেওয়া হচ্ছে।’


এ বিষয়ে মুহসিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, তিনি ছুটিতে ছিলেন এবং ঢাকার বাইরে অবস্থান করছিলেন। ঢাকায় ফেরার পর বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে একটি চিরকুট পেয়েছে। তাতে নভেম্বরের শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লেখা রয়েছে।

বাক্স উদ্ধারের তথ্য কীভাবে পাওয়া গেছে, জানতে চাইলে ওসি বলেন, গোপনীয়তার স্বার্থে তথ্যের উৎস জানানো সম্ভব নয়। এ বিষয়ে থানার সাধারণ ডায়েরিতে (জিডি) নোট রাখা হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ঢাবি  মুহসিন হল  রহস্যময় বাক্স  গোলাপ  হুমকির চিঠি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: