নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি

শিক্ষা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. আসাদুল

2026-11-09T23:35:38+00:00
2026-11-09T23:35:38+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিক্ষা
নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ পিএম 
মো. আসাদুল আলম। ছবি : সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. আসাদুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ টি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী আসাদুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে আসাদুল আলমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতায় যুক্ত থাকা, সংগঠনটির পক্ষে প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ এবং ক্যাম্পাসে আওয়ামী লীগের পোস্টার লাগানোর অভিযোগ ওঠে।

এছাড়া তার কক্ষে কয়েক মাস ধরে এক বহিরাগত অবস্থান করছিলেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

সময়ের আলো/এনএন
  বিষয়:   নিষিদ্ধ ছাত্রলীগ  সংশ্লিষ্টতা  জাবি  শিক্ষার্থী  বহিষ্কার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: