ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ

ইবি প্রতিনিধি

শিক্ষা

ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয়

2026-11-10T08:31:09+00:00
2026-11-10T08:31:09+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিক্ষা
ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩১ এএম 
সংগৃহীত ছবি
ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। 

মঙ্গলবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সজীব এ উদ্বেগ ও প্রতিবাদ জানান। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের হরতাল কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয়ের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের যানবাহনে এ ধরনের নাশকতামূলক হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক৷ রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার কোনো অধিকার কারও নেই। 


তারা আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

সময়ের আলো/জোই

  বিষয়:   ক্যাম্পাস  বাসে পেট্রোল বোমা  হামলা  ইবি ছাত্র ইউনিয়ন  উদ্বেগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: