ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ও কলা ভবন এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঘটে যাওয়া

2026-11-10T15:27:01+00:00
2026-11-10T15:30:49+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিক্ষা
ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ৩:৩০ পিএম
বিজনেস ফ্যাকাল্টি ও কলা ভবন এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ও কলা ভবন এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঘটে যাওয়া এসব বিস্ফোরণে একজন গাড়িচালক ও শিক্ষার্থী আহত হয়েছেন। ড্রাইভার সোহেল হোসেন (৩৬) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণটি ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ভবন এলাকায়। এতে এক গাড়িচালক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ভবনের ওপরের কোনো তলা থেকে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। তবে, তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।


একই সময়ে কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কলা ভবনের ওপরের কোনো তলা থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। 

এ ঘটনায় ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে আমরা সবসময়ই সচেতন। আতঙ্ক ছড়ানোর জন্য এসব করা হচ্ছে। আমরা শক্ত হাতে এগুলো প্রতিহত করব।’

এ ঘটনায় আহত শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সময়ের আলো/মহু
  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  ককটেল  বিস্ফোরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: