জামিনে মুক্ত আ.লীগ নেতাদের বরণ করতে এসে আটক ৪

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

নোয়াখালীতে জামিনে কারামুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে চারজন আটক হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার

2026-08-10T06:19:39+00:00
2026-08-10T06:19:39+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
রাজনীতি
জামিনে মুক্ত আ.লীগ নেতাদের বরণ করতে এসে আটক ৪
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:১৯ এএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীতে জামিনে কারামুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে চারজন আটক হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮)। পুলিশের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ জুন নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে বড় ধরনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হন।


রোববার তাদের কয়েকজন জামিনে মুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ফুলের মালা নিয়ে কারাগারের সামনে জড়ো হন দলটির কয়েকজন নেতাকর্মী। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, স্বজনেরা জামিনে মুক্ত ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করতে পারেন। তবে আটকরা স্বজন নন। তারা বিভিন্ন এলাকা থেকে এসে ছবি তোলা ও শোডাউনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   জামিন  আওয়ামী লীগ  নেতা  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: