দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছেনে প্রাইভেটকারের ধাক্কায় বিচারক নিহত

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা বাজার এলাকায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রড বোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারেরধাক্কায় এক বিচারক নিহত

2026-08-10T12:43:55+00:00
2026-08-10T12:43:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছেনে প্রাইভেটকারের ধাক্কায় বিচারক নিহত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:৪৩ পিএম 
সড়ক দুর্ঘটনায় নিহত বিচারকের নাম একে এম সামিউল হকের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি। ছবি : সময়ের আলো
জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা বাজার এলাকায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রড বোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এক বিচারক নিহত হয়েছেন। নিহত বিচারকের নাম একে এম সামিউল হক (২৭)। 

সোমবার (১০ আগস্ট) ভোরে লাহিড়িকান্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


এম সামিউল হক জামালপুরের ইসলামপুর আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়ে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঢাকা থেকে জামালপুর ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতিতে প্রাইভেটকারটি সজোড়ে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচরে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠাই করি। এ সময় কর্তব্যরত চিকিৎসক বিচারক একেএম সামিউল হককে মৃত ঘোষণা করেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার একেএম ফজলুল হকের ছেলে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ট্রাক  প্রাইভেটকারের ধাক্কা  বিচারক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: