‘কোনো পুলিশ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে’

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মাদক নির্মূলে পুলিশ বিভাগ বদ্ধপরিকর। মাদক কারবারির সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক রাখা যাবে না। কোনো পুলিশ যদি মাদকের সঙ্গে জড়িত

2026-08-10T14:22:03+00:00
2026-08-10T14:23:14+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘কোনো পুলিশ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে’
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:২২ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ২:২৩ পিএম
মতবিনিময় সভা। ছবি : সময়ের আলো
মাদক নির্মূলে পুলিশ বিভাগ বদ্ধপরিকর। মাদক কারবারির সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক রাখা যাবে না। কোনো পুলিশ যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তবে তাকেও আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। 

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।  

মোস্তাফিজুর রহমান বলেন, ‘মেহেরপুর জেলা থেকে অনলাইন জুয়ার কার্যক্রম নিয়ন্ত্রণ ও বন্ধ করতে পারলে, দেশের অন্য জেলা থেকেও জুয়া বন্ধ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা মেনে নেওয়া হবে না। কোনো ধর্ষণের ঘটনা ঘটলে, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার করতে হবে।’ 


এ সময় নানা সামাজিক কাজে পুলিশের সম্পৃক্ততার কথা উল্লেখ করে, কমিউনিটি পুলিশিংয়ের কাজ আরও জোরদার করার পরিকল্পনার কথা জানান রেঞ্জ ডিআইজি। পাশাপাশি যানবাহন, জনবল ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে, পুলিশের কার্যক্রমকে আরও বেগবান করার আশ্বাস দেন তিনি। এছাড়া, জেলার অপরাধ নির্মূলে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মোস্তাফিজুর রহমান।  

মত বিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন অসংগতি ও অপরাধ নির্মাণে করণীয় সম্পর্কে মতামত ও পরামর্শ দেন। এ সময় মাদকের পাশাপাশি অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ, কিশোর গ্যাং, বিভিন্ন ধরনের চোর চক্র, সড়কে যানবাহনের নিরাপত্তাসহ নানা বিষয় উঠে আসে। উক্ত বিষয়গুলো সমাধানের দাবি জানান সাংবাদিকরা।  

মত বিনিময় সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাংবাদিক ওয়াজেদুল হক, মাজেদুল হক মানিক, আবু সাঈদ, উম্মে ফাতেমা রোজিনাসহ বেশ কয়েকজন সাংবাদিক বক্তব্য রাখেন। সভায় পুলিশ বিভাগের কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/মহু

  বিষয়:   পুলিশ  মাদক  জড়িত  আইন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: