কচুয়ায় ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

​চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে চার পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ

2026-08-10T09:26:04+00:00
2026-08-10T09:26:04+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কচুয়ায় ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:২৬ এএম 
আটক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী। ছবি : সময়ের আলো
​চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে চার পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামের এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

অভিযানের সময় তার রুম থেকে চার পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়।

মিজানুর রহমান বলেন, ডা. ইস্পাহানি দীর্ঘদিন যাবত মাদকের সঙ্গে সম্পর্কিত, সে নিজে মাদক সেবন করে এই তথ্যের ভিত্তিতে আজকে আমরা এখানে অভিযান করি। ​অভিযানের পরবর্তী সময়ে উনার নিজের বসবাসের যে রুম (এই প্রতিষ্ঠানের তিন তলা থেকে) সেখানে ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং চার পিস ইয়াবা উদ্ধার জব্দ করি।


তিনি বলেন, কোনো চিকিৎসক যাতে মাদকের সঙ্গে সংযুক্ত না থাকে, যাতে আমরা সাধারণ মানুষ যারা আছি চিকিৎসা সেবা নিয়ে থাকি, তারা যেন সঠিক সেবা পেয়ে থাকি তাই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ​অবশ্যই চিকিৎসা সেবার প্রতিষ্ঠানগুলো, বেসরকারি যে হাপাতালগুলো রয়েছে, আমি সব মালিকদেরকে আহ্বান করবো, আপনারা চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করবেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিদর্শক মো. মেহেদী হাসান, এএসআই মো. তোফায়েল আহমেদ, বেলায়েত হোসেনসহ অধিদফতরের অন্যান্য সদস্যরা। এ ঘটনায় গ্রেফতার চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   কচুয়া  ইয়াবা  চিকিৎসক আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: