গোবিন্দগঞ্জে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে লাইজু মিয়া (৩০) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

2026-08-10T14:36:28+00:00
2026-08-10T14:36:48+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোবিন্দগঞ্জে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:৩৬ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ২:৩৬ পিএম
সংগৃহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে লাইজু মিয়া (৩০) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) সকালে স্থানীয়রা পরিত্যক্ত ফ্লাওয়ার মিল এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত লাইজুৎ মিয়া (৩০) উপজেলার কামারদহ ইউনিয়নের ফেলুকাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।


পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা রাতের আধারে যুবক লাইজুকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে রাখে। যুবকের শরীরে আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/জোই  

  বিষয়:   গোবিন্দগঞ্জ  যুবক  হাত  পা  বাঁধা  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: