বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে যুবককে গ্রেফতার

2026-08-10T15:49:52+00:00
2026-08-10T15:51:28+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ আসামি গ্রেফতার
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৪৯ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৩:৫১ পিএম
গ্রেফতার মফিজুর রহমান। ছবি : সময়ের আলো
যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে যুবককে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। 

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।


পুলিশ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কের দিঘীরপাড় এলাকায় মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের পাশে কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন হিসেবে সেখানে অবস্থানরত মফিজুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে মফিজুরের দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
​
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মফিজুর রহমান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে আগেও মাদকসংক্রান্ত তিনটি ও একটি সিআর মামলাসহ মোট ৪ টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তে অস্ত্র ও মাদকসহ যেকোনও অপরাধ দমনে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   বেনাপোল  পিস্তল  গুলি  আসামি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: