আকস্মিক বৃষ্টিতে দুর্ভোগে অফিসফেরত নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সন্ধ্যার আকস্মিক বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি জলমগ্ন হয়ে পড়েছে। এতে অফিসফেরত মানুষসহ সাধারণ নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। কোথাও

2026-08-10T21:47:13+00:00
2026-08-10T21:47:13+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
আকস্মিক বৃষ্টিতে দুর্ভোগে অফিসফেরত নগরবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
সন্ধ্যার আকস্মিক বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি জলমগ্ন হয়ে পড়েছে। এতে অফিসফেরত মানুষসহ সাধারণ নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। কোথাও হাঁটুপানি জমে যান চলাচল ব্যাহত হয়েছে, আবার কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যার পর বাংলামোটর, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন, প্রেস ক্লাব, বিজয় সরণি, কাজীপাড়া, মিরপুর, ধানমন্ডি, আজিমপুর ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যেই নিচু সড়কগুলোতে পানি জমে যায়। অনেক পথচারী বৃষ্টিতে ভিজে হেঁটেই গন্তব্যে রওনা দেন।

বৃষ্টির কারণে গণপরিবহন সংকটও দেখা দেয়। অনেক যাত্রী আশ্রয় নেন মেট্রোরেল স্টেশন ও আশপাশের স্থাপনায়। একই সঙ্গে রিকশা, সিএনজি ও মোটরসাইকেলের ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বা তিন গুণ ভাড়া চাওয়া হয়।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও জনভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বৃষ্টি  দুর্ভোগ  নগরবাসী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: