আত্রাই নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে পবিত্র সরকার (৪০) নামে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে

2026-08-10T22:58:38+00:00
2026-08-10T22:58:38+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আত্রাই নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৫৮ পিএম 
আত্রাই নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে পবিত্র সরকার (৪০) নামে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার হাতুড় ইউপির মহিষবাথান এলাকার আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে নদীতে একটি অজ্ঞাত পুরুষের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। নদীতে ভাসতে থাকায় মৃতদেহের চেহারা অনেকটাই বিকৃত হয়ে গেছে।

ওসি ওমর ফারুক বলেন, ইতিমধ্যেই মৃতদেহের পরিচয় শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিনাজপুর জেলার বালুঘাট থানার উত্তর চক ভবানী গ্রামের জীবন সরকারের ছেলে পবিত্র সরকার (৪০)।

মৃতদেহ হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   আত্রাই নদী  ভারতীয় নাগরিক  লাশ উদ্ধার  নওগাঁ  মহাদেবপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: