ফলাফল খারাপ হওয়ায় বাগমারায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় কারিনা পাল (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে

2026-08-10T22:34:36+00:00
2026-08-10T22:35:46+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
ফলাফল খারাপ হওয়ায় বাগমারায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৩৪ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ১০:৩৫ পিএম
নিহত কারিনা পাল। ছবি : সংগৃহীত
রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় কারিনা পাল (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। চলতি বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলার পর তিনি নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, কারিনা পড়াশোনায় ভালো ছাত্রী ছিলেন। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হওয়া জীবনের শেষ নয়; প্রয়োজনে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল। এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করা জরুরি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   ফলাফল  এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা  এসএসসি  পরীক্ষার্থী  আত্মহত্যা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: