ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরে ডুবে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাসমিয়া (২) ঈশ্বরগঞ্জ গ্রামের বাসিন্দা মতিন মিয়ার সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টায় বাড়ির অন্যান্য শিশুদের সাথে উঠানে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির উঠানের পাশে পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে শিশু তাসমিয়ার ভাসমান মরদেহ দেখতে পান তারা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান তানিম জানান, পুকুরর পানিতে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যুবরণ করে।
সময়ের আলো/আতা