জীবনের নানারকম গল্পে আফজাল-মিমি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অনেকের জীবনের বাস্তবতা ধূসর। বয়স, সময়, সম্পর্ক, না-পাওয়া, ভয় এবং অনিবার্য কিছু সত্য তাদের ঘিরে ধরে। কিন্তু সেই ধূসর জীবনের

2026-08-11T04:51:24+00:00
2026-08-11T04:51:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
জীবনের নানারকম গল্পে আফজাল-মিমি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৫১ এএম 
আফজাল ও মিমি। সংগৃহীত ছবি
অনেকের জীবনের বাস্তবতা ধূসর। বয়স, সময়, সম্পর্ক, না-পাওয়া, ভয় এবং অনিবার্য কিছু সত্য তাদের ঘিরে ধরে। কিন্তু সেই ধূসর জীবনের মধ্যেই রঙিন মুহূর্ত তৈরি হয় কিছু সত্য গোপন রেখে। কারণ সব সত্য সবসময় মানুষকে বাঁচায় না। কখনো একটি মিথ্যা মানুষকে তার প্রিয় মানুষটির পাশে থাকার সুযোগ করে দেয়, সম্পর্কের ভাঙন ঠেকায়, কিংবা জীবনের শেষ আলোটুকু ধরে রাখতে সাহায্য করে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। এতে জুটি বেঁধেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি। দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামীকাল থেকে। 

‘রঙিন সুরমা’র গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিয়াজুল হক ইমরান। তিনি বলেন, ধূসর জীবনের চোখে মানুষ যে সামান্য রংটুকু এঁকে নেয় সেই রঙের নামই ‘রঙিন সুরমা’। রং শুধু চোখে দেখা সৌন্দর্য নয়; রং মানুষের বেঁচে থাকারও ভাষা। আনন্দ-দুঃখ, ভালোবাসা, ভয়, আশা, প্রতারণা সবকিছুরই নিজস্ব রং আছে। এই রং বদলাতে বদলাতেই মানুষের জীবনের গল্প এগিয়ে যায়। আর এই জায়গা থেকেই গল্পের ‘সুরমা’ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 


কাজটি প্রসঙ্গে আফসানা মিমি বলেন, নির্মাতা যখন স্ক্রিপ্ট পাঠালেন প্রথমেই ‘রঙিন সুরমা’ নামটা দৃষ্টি কেড়েছিল। আগ্রহ নিয়ে পড়তে শুরু করলাম- শেষ করেছি চোখে জল নিয়ে। কাজটি করে অনেক ভালো লেগেছে।

‘রঙিন সুরমা’ প্রসঙ্গে আফজাল হোসেনের বক্তব্য, আজকাল মানুষের মন মাতানোর জন্য গরমা গরম গল্পের চাহিদা অনেক। এমন সময়ে কেউ যদি ঠান্ডা মেজাজের কোনো গল্প পর্দায় হাজির করতে চায়, সে ভাবনাকে বিশেষ ভাবতেই হয়। সেটা ভেবেই আগ্রহ নিয়ে কাজটি করেছি। দুজন বয়স্ক মানুষ ও একটা সংকট নিয়ে এর গল্প, যা দর্শকের ভালো লাগবে। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   জীবন  গল্প  আফজাল  মিমি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: