নতুন গানে সিঁথি-মাহতিম

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সুরকার রাজেশ ঘোষ সম্প্রতি চালু করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল। ‘আরআর মিউজিক’ নামের সে চ্যানেলে প্রকাশ করলেন নতুন গান ‘দুচোখ তোমার’।

2026-08-11T04:55:52+00:00
2026-08-11T04:55:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নতুন গানে সিঁথি-মাহতিম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৫৫ এএম 
মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি। সংগৃহীত ছবি
সুরকার রাজেশ ঘোষ সম্প্রতি চালু করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল। ‘আরআর মিউজিক’ নামের সে চ্যানেলে প্রকাশ করলেন নতুন গান ‘দুচোখ তোমার’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি। কথা লিখেছেন মনজুরুল আলম চৌধুরী। সুর করেছেন রাজেশ ঘোষ, সংগীতায়োজনে মুশফিক লিটু। 

রাজেশ ঘোষ বলেন, দীর্ঘ ৩০ বছরের সংগীত জীবনে মানুষের অশেষ ভালোবাসা, উৎসাহ ও আশীর্বাদে আমি এখনও ভালো গান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রোতাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, আর সেই ভালোবাসার ঋণ কখনো শোধ করার নয়। বাংলা গানের ভান্ডার আরও সমৃদ্ধ করার স্বপ্ন নিয়ে আমি শুরু করেছি এই চ্যানেল। এখানে থাকবে নতুন মৌলিক গান এবং বাংলাদেশের নামি ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ। আমার বিশ্বাস, এই চ্যানেলটি বাংলা গানের শ্রোতাদের জন্য একটি সুন্দর মিলনমেলায় পরিণত হবে।


গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অথৈ ইসলাম ও দেবজ্যোতি ঘোষ। ভিডিওটি নির্মাণ করেছেন সৌরভ ঘোষ নীলয়।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   নতুন গান  সিঁথি  মাহতিম 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: