এবার যুক্তরাষ্ট্র ও কানাডার সমর্থনও হারালেন ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক

খেলা

ক্রমেই একা হয়ে যাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার তার পাশ থেকে সরে দাঁড়িয়েছে ২০২৬ বিশ্বকাপের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র

2026-08-11T10:22:51+00:00
2026-08-11T10:23:36+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
খেলা
এবার যুক্তরাষ্ট্র ও কানাডার সমর্থনও হারালেন ইনফান্তিনো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:২২ এএম  আপডেট: ১১.০৮.২০২৬ ১০:২৩ এএম
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
ক্রমেই একা হয়ে যাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার তার পাশ থেকে সরে দাঁড়িয়েছে ২০২৬ বিশ্বকাপের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। 

সোমবার (১০ আগস্ট) ৩টি  কনফেডারেশনের এক বিবৃতিতে তারা জিয়ান্নি ইনফান্তিনোর সমালোচনা করেছেন। 

ইউএস সকার, কানাডা সকার, সিএফইউ (ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়ন) এবং উনকাফ (সেন্ট্রাল আমেরিকান ফুটবল ইউনিয়ন) একসঙ্গে বলে, ‘আমরা বিশ্বজুড়ে আমাদের সহকর্মীদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে আছি। আমরা এমন অর্থবহ পরিবর্তন চাই, যা ফিফার শাসন ব্যবস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা মজবুত করবে।’


এই অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র ও কানাডা বিশ্বকাপের তৃতীয় আয়োজক দেশ মেক্সিকোর থেকে আলাদা অবস্থানে চলে যায়। মেক্সিকো এখনো ইনফান্তিনোকে সমর্থন দিয়ে আসছে।

ইনফান্তিনো বেশ কিছুদিন ধরে চাপে আছেন। তিনি প্রথমে একটি পরিকল্পনা প্রস্তাব করেন। পরে সেই পরিকল্পনা স্থগিত করেন। পরিকল্পনাটি ছিল বেসরকারি বিনিয়োগ সংগ্রহের জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করা। ইনফান্তিনো চেয়েছিলেন, এই প্রতিষ্ঠানটি বিশ্বকাপের বাণিজ্যিক দিক পরিচালনা করবে।

শনিবার ফিফা এক বিবৃতিতে পাল্টা জবাব দেয়। তারা বলে, কিছু মানুষ ফিফা এবং ইনফান্তিনোকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে সোমবার ইনফান্তিনো নতুন করে চাপে পড়েন। তিনটি কনফেডারেশন, ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের কনকাকাফ এবং এশিয়ার এএফসি, একসঙ্গে একটি চিঠি প্রকাশ করে। চিঠিতে তারা বলে, ফুটবল কোনো এক ব্যক্তির সম্পত্তি নয়।

কনফেডারেশনগুলো চিঠিতে আরও বলে, ‘নেতৃত্ব কোনো সম্পত্তি নয়। এটা ক্ষমতা ধরে রাখা কিংবা ক্ষমতা দাবি করার বিষয় নয়।’

ইউএস সকার এবং কানাডা সকারের সামাজিক মাধ্যমের পোস্টে যৌথ বিবৃতির লিংকও যুক্ত করা হয়।

সময়ের আলো/মহু


  বিষয়:   যুক্তরাষ্ট্র  কানাডা  সমর্থন  হারালেন  ইনফান্তিনো  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: