মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস, বাদ সাকিব-তাসকিন

ক্রীড়া ডেস্ক

খেলা

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ওপরই আস্থা রাখল দুবাই ক্যাপিটালস। টুর্নামেন্টের আসন্ন পঞ্চম আসরকে

2026-08-11T18:29:13+00:00
2026-08-11T19:32:30+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
খেলা
মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস, বাদ সাকিব-তাসকিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:২৯ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৭:৩২ পিএম
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস । ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ওপরই আস্থা রাখল দুবাই ক্যাপিটালস। টুর্নামেন্টের আসন্ন পঞ্চম আসরকে সামনে রেখে এই বাঁহাতি পেসারকে দলে রেখে দিয়েছে (রিটেইন) ফ্র্যাঞ্চাইজিটি। তবে একই লিগে খেলা বাংলাদেশের অন্য দুই বড় তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের নিজ নিজ দল।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আইএলটি-টোয়েন্টির নতুন মৌসুমে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো সম্প্রতি তাদের রিটেইন করা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দুবাই ক্যাপিটালসের রিটেনশন তালিকায় উজ্জ্বল উপস্থিতি দেখা গেছে মুস্তাফিজের।


গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির কারণে পুরো টুর্নামেন্টে খেলতে না পারলেও দুবাই ক্যাপিটালসের হয়ে আলো ছড়িয়েছেন 'ফিজ'। মাত্র ৮ ম্যাচেই ১৫.৫৩ গড় এবং ১১.৫০ স্ট্রাইক রেটে তুলে নেন ১৫টি গুরুত্বপূর্ণ উইকেট, যা দলকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা রাখে। এমন নজরকাড়া পারফরম্যান্সের কারণেই মুস্তাফিজকে রেখে দিতে খুব বেশি ভাবতে হয়নি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে।

মুস্তাফিজের পাশাপাশি ক্যারেবীয় অলরাউন্ডার রভম্যান পাওয়েলকেও রেখে দিয়েছে দুবাই। এ ছাড়া স্কোয়াডের শক্তি বাড়াতে আসন্ন মৌসুমের জন্য নতুন চুক্তিতে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের চায়নাম্যান স্পিনার নূর আহমেদকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আইএলটি-টোয়েন্টি  মুস্তাফিজ  দুবাই ক্যাপিটালস  সাকিব-তাসকিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: