ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির

ক্রীড়া ডেস্ক

খেলা

আগামী ২১ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হতে যাওয়া ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’- এর জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট

2026-08-11T18:15:57+00:00
2026-08-11T18:15:57+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
খেলা
ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:১৫ পিএম 
এইচপি দল ঘোষণা বিসিবির । ছবি : সংগৃহীত
আগামী ২১ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হতে যাওয়া ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’- এর জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার ইরফান শুক্কুরকে। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে এইচপি দল।

ঘোষিত এই স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীর মতো মারকুটে ব্যাটাররা। পাশাপাশি পেস ও অলরাউন্ড বিভাগে শক্তি বাড়াতে দলে রাখা হয়েছে রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু হায়দার রনি এবং জিসান আলমের মতো তরুণ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের।

নর্দান টেরিটরিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি অঙ্গনের বেশ কয়েকটি শক্তিশালী দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টে নেপাল জাতীয় দল এবং নিউজিল্যান্ড 'এ' দলের পাশাপাশি বিগ ব্যাশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং স্থানীয় নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।


বাংলাদেশ এইচপি টি-টোয়েন্টি স্কোয়াড

ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরোব হাসান, সামিউন বসির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ইরফান শুক্কুর  অধিনায়ক  অস্ট্রেলিয়া  এইচপি  বিসিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: