বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে উত্তীর্ণ মাত্র ৮, ফেল ২৪

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত লেভেল-২ কোচিং কোর্সে অংশগ্রহণকারী প্রার্থীর দুই-তৃতীয়াংশেরও বেশি অকৃতকার্য হয়েছেন। পরীক্ষায় অংশ নেওয়া মোট ৩২ জন

2026-08-11T17:59:23+00:00
2026-08-11T17:59:48+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
খেলা
বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে উত্তীর্ণ মাত্র ৮, ফেল ২৪
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৫:৫৯ পিএম
বিসিবি । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত লেভেল-২ কোচিং কোর্সে অংশগ্রহণকারী প্রার্থীর দুই-তৃতীয়াংশেরও বেশি অকৃতকার্য হয়েছেন। পরীক্ষায় অংশ নেওয়া মোট ৩২ জন প্রার্থীর মধ্যে মাত্র ৮ জন সফলভাবে উত্তীর্ণ হয়ে লেভেল-২ কোচিং সনদ অর্জনের যোগ্যতা লাভ করেছেন। অর্থাৎ বাকি ২৪ জন প্রার্থীই এ পরীক্ষায় পাস করতে পারেননি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে গত ১৫ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বিশেষ কোচিং কোর্সটি শুরু হয়। ছয় দিনব্যাপী চলে ২০ জুলাই সমাপনী মূল্যায়নের মাধ্যমে শেষ হয় এই কোর্স। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ মাস্টার এডুকেটর বিনোদ কুমার দাস প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন।

কোর্সে অংশগ্রহণকারী ৩২ প্রার্থীর মধ্যে ১০ জনই ছিলেন সাবেক ক্রিকেটার। যার মধ্যে পুরুষ জাতীয় দলের তিনজন ও নারী জাতীয় দলের দুজন সাবেক সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। এ ছাড়া বিসিবির নিজস্ব কোচ এবং মাঠপর্যায়ের বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিশ্রুতিশীল প্রার্থীরা এতে অংশ নেন।


বিসিবির প্রকাশিত চূড়ান্ত ফলাফলে সফলভাবে উত্তীর্ণ ৮ জন কোচ হলেন-

মো. তারিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসাইন, মো. রায়হান উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. শাহীন হোসাইন, তারেক বিন দেলোয়ার।

আধুনিক ফুটপ্রিন্ট ও ক্রিকেটের গতিপ্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে দেশীয় কোচদের তাত্বিক ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোই ছিল এই প্রশিক্ষণের প্রধান লক্ষ্য। বিসিবি সূত্রে জানা যায়, ভবিষ্যতে আন্তর্জাতিক মানের দক্ষ কোচ তৈরির মাধ্যমে দেশের কোচিং কাঠামো শক্তিশালী করতে এ ধরনের কঠোর মূল্যায়নপ্রক্রিয়া অব্যাহত থাকবে। উত্তীর্ণ কোচরা দেশের তৃণমূল থেকে উচ্চপর্যায় পর্যন্ত বিভিন্ন ক্রিকেটীয় কাঠামোয় দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

সময়ের আলো/টিকে


  বিষয়:   বিসিবি  লেভেল-২  কোচিং কোর্স  উত্তীর্ণ ৮  ফেল ২৪  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: