১৭ জন শিক্ষকের ১৯ জন শিক্ষার্থী, তবু পাস করেনি কেউ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কর্ণিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থীর মাঝে একজনও পাস করতে পারেনি।সোমবার

2026-08-11T21:47:49+00:00
2026-08-11T21:47:49+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
১৭ জন শিক্ষকের ১৯ জন শিক্ষার্থী, তবু পাস করেনি কেউ
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:৪৭ পিএম 
ছবি : সময়ের আলো
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কর্ণিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসায় এবারের  দাখিল পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থীর মাঝে একজনও পাস করতে পারেনি। 

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এই চাঞ্চল্যকর তথ্য জানা যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলায় দাখিল পর্যায়ের মোট ৪৪টি মাদ্রাসার মধ্যে ৩৬টি মাদ্রাসা এমপিওভুক্ত (মাসিক পেমেন্ট অর্ডার)। এর মধ্যে কর্ণিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসাটি অন্যতম। 

প্রতিষ্ঠানটিতে ১৭ জন শিক্ষক কর্মরত আছেন, যাঁরা নিয়মিত সরকারি এমপিও সুবিধা পেয়ে আসছেন। ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের সচিব ড. ওয়ারেছ আলী ফলাফলের সত্যতা নিশ্চিত করে জানান, বাগমারা উপজেলার দুটি প্রতিষ্ঠানের পাসের হার শূন্য। এর মধ্যে কর্ণিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসাটি সরকারি অনুদানপ্রাপ্ত (এমপিওভুক্ত)।


এদিকে প্রতিষ্ঠানের এমন লজ্জাজনক ফলাফলে ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবকেরা।অনেক অভিভাবক নানা অভিযোগ করে বলেন, ‘শিক্ষকদের চরম অবহেলা ও দায়সারা পাঠদানের কারণেই আজ এই অবস্থা। মাদ্রাসার পড়াশোনার চেয়ে নিয়োগ-বাণিজ্য নিয়েই শিক্ষকেরা বেশি ব্যস্ত থাকেন। তারই ফসল এই শূন্য পাসের হার।’

এই ফল বিপর্যয়ের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মামুনুর রশিদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, যা বলার মাধ্যমিক শিক্ষা অফিস বলবে।

অন্যদিকে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসান জানান, ‘বিষয়টি এখনো পুরোপুরি পর্যালোচনা করা হয়নি। তথ্য সংগ্রহ শেষে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শিক্ষক  শিক্ষার্থী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: