চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসিতে অকৃতকার্য আদনানুজ্জামান নিহাল (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরীর বাকলিয়ার

2026-08-11T21:56:46+00:00
2026-08-11T21:56:46+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসিতে অকৃতকার্য আদনানুজ্জামান নিহাল (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরীর বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহাল কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে। চলতি বছর পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। 

নিহতের চাচা মো. শাখাওয়াত সাংবাদিকদের বলেন, নিহাল এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সোমবার ফল প্রকাশের পর দেখা যায় পাঁচ বিষয়ে অকৃতকার্য হয়েছে। পরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহালের চাচা আরও বলেন, নিহাল রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়েছিল। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামিয়ে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।


বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, এসএসসি পরীক্ষায় কৃতকার্য না হওয়ার পর মন খারাপ ছিল নিহালের। কিন্তু পরিবারের সদস্যরা বুঝতে পারেনি। মঙ্গলবার সবার অগোচরে নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নিহাল। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পুলিশকে খবর দেন। ততক্ষণে মারা গেছে নিহাল। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চট্টগ্রাম  এসএসসি  পরীক্ষার্থী  আত্মহত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: