চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদার দাবিতে ভবনের গেটে ফাঁকা গুলি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীতে ৫০ লাখ টাকা চাঁদার দাবিতে একটি বহুতল ভবনের গেটে ফের ফাঁকা গুলি করেছে সন্ত্রাসীরা।সোমবার (১০ আগস্ট) রাত ১০টার

2026-08-11T23:18:02+00:00
2026-08-11T23:18:02+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদার দাবিতে ভবনের গেটে ফাঁকা গুলি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:১৮ পিএম 
ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীতে ৫০ লাখ টাকা চাঁদার দাবিতে একটি বহুতল ভবনের গেটে ফের ফাঁকা গুলি করেছে সন্ত্রাসীরা। 

সোমবার (১০ আগস্ট) রাত ১০টার পর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার রুনা টাওয়ারের গেটে দুই রাউন্ড গুলি ছুড়ে দুই যুবক হেঁটে চলে যায়। এ ঘটনায় ভবনটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার দুই দিন পার হলেও জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে মামলা না হলেও গুলির ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, ১১ তলা রুনা টাওয়ারের মালিক ইউসুফ। তার দুই ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। দীর্ঘদিন ধরে তাঁরা হামজারবাগের নিজ ভবনে বসবাস করছেন।

সিএমপির উপকমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রুনা টাওয়ারের গেটের সামনে দুই রাউন্ড ফাঁকা গুলি করা হয়। দুই যুবক এসে গুলি করে ঘটনাস্থল থেকে চলে যায়। ভবন মালিকের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে।


তিনি বলেন, কয়েক দিন আগে ভবন মালিকের ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস মেসেজ পাঠানো হয়। সেখানে এক ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা দেওয়ার দাবি জানানো হয়। টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এরপরই ভবনের গেটে গুলির ঘটনা ঘটে।

ভবন মালিক ইউসুফ বলেন, সোমবার দুপুর ১২টার দিকে তাঁর ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা আসে। সেখানে তাঁদের পরিবারের সদস্যরা কোথায় থাকেন, কী করেন এবং কোথায় কোথায় বাড়ি রয়েছে— এসব তথ্য জানার দাবি করে এক ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা দিতে বলা হয়। টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।

রুনা টাওয়ারের দারোয়ান মো. আলমগীর বলেন, সোমবার রাতে বিদ্যুৎ ছিল না। এ সময় দুই যুবক এসে তাঁকে গেট বন্ধ করে ভেতরে থাকতে বলেন। পরে তাঁরা গেট লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে হেঁটে চলে যান। গুলির শব্দে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও কাউকে আটক করতে পারেনি।

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, হামজারবাগের একটি ১১ তলা ভবনের সামনে গুলির খবর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, ভবন মালিক ইউসুফ নিষিদ্ধঘোষিত স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে জড়িত। তিনি সংগঠনটির নগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজিজ গ্রেপ্তার হন এবং বর্তমানে চট্টগ্রাম কারাগারে রয়েছেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   চট্টগ্রাম  লাখ টাকা  চাঁদা  ফাঁকা গুলি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: