সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

সাভার প্রতিনিধি

সারাদেশ

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে একটি বাড়িতে সন্ত্রাসীদের অবস্থানের সংবাদ পেয়ে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে পাঁচটি বোমাসদৃশ

2026-08-11T23:03:13+00:00
2026-08-11T23:03:13+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:০৩ পিএম 
ছবি : সময়ের আলো
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে একটি বাড়িতে সন্ত্রাসীদের অবস্থানের সংবাদ পেয়ে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শ্যামপুরের ওই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ সদস্যরা। তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বস্তুগুলো আসলেই বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে নিশ্চিত করতে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে শ্যামপুর এলাকার আব্দুল জলিলের বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সেখান থেকে বোমাসদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভেতরে সন্ত্রাসীরা অবস্থান করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত পুলিশ অবস্থান নিয়ে রয়েছেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সাভার  পুলিশ  বোমাসদৃশ বস্তু  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: