মাঠের লড়াই থেকে রূপালী পর্দায় ‘সবচেয়ে সুন্দরী ফুটবলার’ আনা মারিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী ফুটবলার’হিসেবে পরিচিত ক্রোয়েশিয়ার তারকা আনা মারিয়া মার্কোভিচ নিজ ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন যাত্রা শুরু করেছেন।স্প্যানিশ ক্রীড়া

2026-08-12T03:29:54+00:00
2026-08-12T03:29:54+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
খেলা
মাঠের লড়াই থেকে রূপালী পর্দায় ‘সবচেয়ে সুন্দরী ফুটবলার’ আনা মারিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:২৯ এএম 
আনা মারিয়া। সংগৃহীত ছবি
বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী ফুটবলার’ হিসেবে পরিচিত ক্রোয়েশিয়ার তারকা আনা মারিয়া মার্কোভিচ নিজ ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন যাত্রা শুরু করেছেন। 

স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’ জানায়, গত কয়েক বছরে চোট ও ঘন ঘন ক্লাব পরিবর্তনের ধকল কাটিয়ে নিজের জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড।

সম্প্রতি তিনি ক্রোয়েশিয়ার অন্যতম শীর্ষ ক্লাব হাজদুক স্প্লিটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। সুইজারল্যান্ডে জন্ম ও বেড়ে উঠলেও তার মায়ের পরিবার ক্রোয়েশিয়ার স্প্লিটের বাসিন্দা। ফলে নিজ মায়ের শহরে খেলতে পারাকে তিনি ‘স্বপ্নপূরণ’ ও ‘শিকড়ে ফেরা’ বলে অভিহিত করেছেন।

সুইস লিগ দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা আনা মারিয়া পরবর্তীতে পর্তুগাল ও যুক্তরাষ্ট্রে খেলেছেন। ২০২৩ সালে গুরুতর ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার সংগ্রাম কাটিয়ে তিনি ফিরেছেন আবার চেনা ছন্দে। 

মাঠে ফেরার পাশাপাশি এবার বিনোদন জগতেও আত্মপ্রকাশ ঘটেছে তার। সুইস প্রতিষ্ঠান ডেনারের প্রজেক্ট ‘দ্য সকারিটোস’-এ প্রথমবারের মতো অভিনয় করেছেন এই ফুটবলার, যাকে তিনি একটি 'অবিশ্বাস্য ও অবিস্মরণীয় অভিজ্ঞতা' হিসেবে উল্লেখ করেন।


সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ২৭ লাখের বেশি অনুসারী থাকা এই তারকা এর আগেও বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মানুষ যেন তাকে শুধু বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং একজন অ্যাথলেট ও ফুটবলার হিসেবে তার খেলার শক্তিতে বিচার করে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মাঠের লড়াই  রূপালী পর্দা  সবচেয়ে সুন্দরী ফুটবলার  আনা মারিয়া 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: