অনির্দিষ্টকালের জন্য আর্জেন্টিনায় মেসি, অনিশ্চিত মায়ামিতে ফেরা

ক্রীড়া ডেস্ক

খেলা

বাবা হোর্হে মেসির জীবনাবসানের পর পরিবারের পাশে থাকতে অনির্দিষ্টকালের জন্য নিজ দেশ আর্জেন্টিনায় অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। সম্প্রতি

2026-08-11T19:40:24+00:00
2026-08-11T19:40:24+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
খেলা
অনির্দিষ্টকালের জন্য আর্জেন্টিনায় মেসি, অনিশ্চিত মায়ামিতে ফেরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৪০ পিএম 
অনির্দিষ্টকালের জন্য আর্জেন্টিনায় মেসি । ছবি : সংগৃহীত
বাবা হোর্হে মেসির জীবনাবসানের পর পরিবারের পাশে থাকতে অনির্দিষ্টকালের জন্য নিজ দেশ আর্জেন্টিনায় অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। সম্প্রতি আর্জেন্টাইন এই মহাতারকার বাবা দীর্ঘ অসুস্থতার পর ৬৮ বছর বয়সে নিজ শহর রোসারিওতে শেষনিশ্বাস ত্যাগ করেন। বাবার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে আর্জেন্টিনায় ফেরেন ৩৯ বছর বয়সী ইন্টার মায়ামি অধিনায়ক।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম 'ডোবলে আমারিয়া' এক প্রতিবেদনে জানিয়েছে, শোকাহত মেসি আপাতত যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ জানাননি। ফলে ক্লাব ফুটবল ইন্টার মায়ামির হয়ে তিনি কবে পুনরায় মাঠে নামবেন, সে বিষয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।


এর ফলে আগামী ১৩ আগস্ট কনকাকাফ লিগস কাপে লিঁওর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মেসির মাঠে নামা হচ্ছে না। পরিবারের এই কঠিন ও শোকাবহ মুহূর্তে প্রিয়জনদের সঙ্গ দেওয়াকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

উল্লেখ্য, চলতি মৌসুমে দারুণ ফর্মে ছিলেন মেসি। ইন্টার মায়ামির জার্সি গায়ে ১৮ ম্যাচে অংশ নিয়ে ১৫টি গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট অবদান রাখেন তিনি। ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, কিংবদন্তি এই ফুটবলারের বর্তমান বাজারমূল্য ১৫ মিলিয়ন ইউরো।

সময়ের আলো/টিকে


  বিষয়:   অনির্দিষ্টকাল  আর্জেন্টিনা  মেসি  অনিশ্চিত  মায়ামি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: