যৌন নিপীড়ন মামলায় গ্রেফতার ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

খেলা

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতারহয়েছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। মঙ্গলবার (১১ আগস্ট) কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে সরাসরি আদালতে

2026-08-12T03:38:07+00:00
2026-08-12T03:38:07+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
খেলা
যৌন নিপীড়ন মামলায় গ্রেফতার ভারতীয় ক্রিকেটার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৩৮ এএম 
ভারতীয় উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। সংগৃহীত ছবি
ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। মঙ্গলবার (১১ আগস্ট) কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে সরাসরি আদালতে সোপর্দ করে। 

আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও অভ্যন্তরীণ ক্রিকেটে কলকাতার হয়ে খেলা এই ক্রিকেটারের বিরুদ্ধে গত ৩০ জুন মামলাটি দায়ের করা হয়। 

মামলার প্রেক্ষিতে গত ১৪ জুলাই আয়োজিত প্রাথমিক শুনানিতে আবেদনকারীর আইনজীবী জানান, আসামিদের হেফাজতে প্রার্থীর কিছু আপত্তিকর ছবি রয়েছে। বাদীর মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে দ্রুত আসামিদের ইলেকট্রনিক ডিভাইস জব্দের আবেদন জানানো হয়। 

পরবর্তী শুনানিতে আদালতের বেঞ্চ সার্বিক পর্যবেক্ষণ শেষে পোড়েলসহ দুই আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন। সেই সাথে ডিভাইসগুলোতে থাকা আপত্তিকর তথ্য যেন বাইরে ছড়াতে না পারে, সে ব্যাপারে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়।  

নথি বিশ্লেষণ করে আদালত জানান, ১১ আগস্ট রাতে হুগলির মোগরা থানার পুলিশ মামলার ছয় নম্বর আসামি অভিষেক পোড়েলকে গ্রেফতার করে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে পুলিশের পক্ষ থেকে শুনানি মুলতবির আর্জি জানালে আসামিকে আদালতে পেশ করা হয়। 


আইপিএল ২০২৬ আসর শেষ হওয়ার পর থেকেই কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে ছিলেন না পোড়েল। চলতি মৌসুমে দিল্লির হয়ে মাত্র চারটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে চলা এই ফৌজদারি মামলার জল কত দূর গড়ায়, সেদিকেই নজর ক্রীড়ামহলের।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   যৌন নিপীড়ন  মামলা  গ্রেফতার  ভারতীয় ক্রিকেটার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: