জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার

2026-08-12T04:18:10+00:00
2026-08-12T04:18:10+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
জাতীয়
জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:১৮ এএম 
সংগৃহীত ছবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে।

বিজিবির জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম স্বর্ণ, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার থান কাপড়, ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গহনা, ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস সামগ্রী এবং ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬ পিস আতশবাজি।

এ ছাড়া ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা, ৬২৪টি মোবাইল, ৪ হাজার ৩৬০টি মোবাইল ডিসপ্লে ও ৩৬ হাজার ১৭০ পিস মোবাইল যন্ত্রাংশ, ২০ হাজার চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড, ৩ হাজার ৭০০টি চশমা, ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ১২ হাজার ৪৮৬ কেজি সার, ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল এবং ৩৬৭ লিটার ভোজ্য তেল, ডিজেল, অকটেন, পেট্রোল ও মবিল জব্দ করা হয়।

অভিযানে ৬ লাখ ৯৪ হাজার ১৭টি বিভিন্ন ধরনের ওষুধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ, বিভিন্ন ধরনের যানবাহন ও ১২৭টি নৌকাও জব্দ করা হয়েছে।

এ সময় ৯টি দেশি-বিদেশি পিস্তল, একটি রাইফেল, পাঁচটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদসহ সাতটি অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়।


বিজিবি জানায়, অভিযানে ২১ লাখ ১০ হাজার ২৫৮ পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৮০৬ কেজি গাঁজা, ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ১৬ হাজার ৫৮০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেটসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

চোরাচালান ও মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশি, ৩ জন ভারতীয় ও ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: