সাভারে আবারও ‘প্রেশার কুকার বোমা’, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার পড়ে থাকতে দেখা গেছে। বোমা সন্দেহে নিরাপদ দূরত্বে

2026-08-12T13:46:08+00:00
2026-08-12T14:13:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাভারে আবারও ‘প্রেশার কুকার বোমা’, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ২:১৩ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার পড়ে থাকতে দেখা গেছে। বোমা সন্দেহে নিরাপদ দূরত্বে থেকে স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় লোকজন প্রেশার কুকারটি দেখে রেখে পুলিশকে খবর দেন।

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন, গতকাল রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার ছিল।


প্রাথমিকভাবে এটিকে বোমা বলে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আজ (বুধবার) সকাল আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো প্রেশার কুকারটি দেখতে পায়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পুরো মাঠ ঘিরে রাখা হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে গেছেন। তবে তারা কারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সময়ের আলো/আআ
  বিষয়:   সাভার  বোমা  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: