চাঁদাবাজির মামলায় ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে আরেকটি চাঁদাবাজির মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে

2026-08-12T18:37:33+00:00
2026-08-12T18:37:33+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
চাঁদাবাজির মামলায় ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম 
চট্টগ্রামের দ্বিতীয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডেভিড ইমন। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে আরেকটি চাঁদাবাজির মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে শুনানি শেষে চট্টগ্রামের দ্বিতীয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, চাঁদাবাজির এই মামলাটি হাটহাজারী থানায় দায়ের করা হয়েছিল।

এর আগে গত ২ আগস্ট ফটিকছড়ির একটি হত্যা মামলায় পাঁচ দিন এবং একটি অস্ত্র মামলায় পাঁচ দিনসহ মোট ১০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। সেই মামলাগুলোতে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর তাকে নতুন করে আবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হলো।

চট্টগ্রাম আদালত পরিদর্শক হাবিবুর রহমান জানান, বুধবার চাঁদাবাজির একটি মামলায় ডেভিড ইমনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। পরে শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তাকে এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।


সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা শীর্ষ সন্ত্রাসী ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ভাঙচুরসহ অন্তত এক ডজনের বেশি মামলা রয়েছে। এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকা ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়। ওই অভিযানে চট্টগ্রাম জেলা পুলিশের সঙ্গে যশোর জেলা পুলিশও যৌথভাবে অংশ নেয়। গ্রেফতারের দিনই তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।

সময়ের আলো/জোই


  বিষয়:   চাঁদাবাজি  মামলায়  রিমান্ড  শীর্ষ সন্ত্রাসী  ডেভিড ইমন  চট্টগ্রাম  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: