মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ড্রেজারসহ আটক ৫

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের দক্ষিণ জোনের সদস্যরা

2026-08-12T21:47:12+00:00
2026-08-12T21:47:12+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ড্রেজারসহ আটক ৫
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৪৭ পিএম 
ছবি : সময়ের আলো
ভোলার মনপুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের দক্ষিণ জোনের সদস্যরা বুধবার (১২ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পূর্ব ও পশ্চিম পাশের মেঘনার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অন্য ড্রেজারগুলো পালিয়ে যায়।

মেঘনায় অভিযান ও আটকের সত্যতা নিশ্চিত করেছে কোস্টগার্ডের মিডিয়া উইং। জব্দকৃত ড্রেজারটির মালিক হানিফ মাঝি।

আটকরা হলেন,  নয়া মিয়া, ইসমাইল, শুক্কুর মিয়া, হাসান, কায়েস মোল্লা। তাদের সবার বাড়ি বরগুনা জেলার লাকুরতলী গ্রামে।

স্থানীয়রা জানান, নিয়মের তোয়াক্কা না করে প্রভাবশালী মহল উপকূলের কাছাকাছি এলাকা থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে আসছে। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে নির্মাণাধীন বেড়িবাঁধ প্রকল্পটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। এছাড়া মেঘনার তীব্র ভাঙনে বসতবাড়ি হারিয়ে স্থানীয় মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। গত দুই বছর ধরে এলাকাবাসী এর প্রতিবাদ জানিয়ে আসলেও প্রভাবশালীদের ক্ষমতার জোড়ে তা বন্ধ হয়নি। কোস্টগার্ডের এই অভিযানে ড্রেজারসহ লোকজন আটক হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানান, কোস্টগার্ডের অভিযানে ড্রেজার আটকের বিষয়টি তিনি শুনেছেন। 

এদিকে কোস্টগার্ডের মিডিয়া উইং জানিয়েছে, মেঘনায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   ভোলা  মনপুরা  মেঘনায়  কোস্টগার্ড  অবৈধ ড্রেজার  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: