যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রশিক্ষণ বা সামরিক কার্যক্রমের সময় একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। মধ্য টেক্সাসের সালাডো

2026-08-13T12:28:31+00:00
2026-08-13T12:28:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:২৮ পিএম 
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ছবি : বিবিসি
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রশিক্ষণ বা সামরিক কার্যক্রমের সময় একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। মধ্য টেক্সাসের সালাডো গ্রামের দক্ষিণে একটি খোলা মাঠে স্থানীয় সময় বুধবার (১২ আগস্ট) দুপুরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। 

সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্থানীয় পুলিশ দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সেখানে ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারটির পাশাপাশি বড় ধরনের আগুন দেখতে পায়। বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। 

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এটি কাছের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল।

দুর্ঘটনায় থাকা দুইজনই ঘটনাস্থলে মারা যান। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। 


মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। একই সঙ্গে ঘটনাস্থল নিরাপদ করা এবং জরুরি উদ্ধারকাজে সহায়তা করাকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

১ম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন বলেন, এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং প্রাথমিক উদ্ধার তৎপরতায় সহায়তা করা।  

মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এএইচ-৬৪ অ্যাপাচি একটি দুই ইঞ্জিন ও চার ব্লেডের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার। এটি সশস্ত্র নজরদারি, কাছাকাছি যুদ্ধ, দ্রুত আক্রমণ এবং আকাশ থেকে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনায় সক্ষম। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   যুক্তরাষ্ট্র  সেনাবাহিনী  অ্যাপাচি হেলিকপ্টার  বিধ্বস্ত  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: