ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিহত ১

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে তীব্র বাতাসের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোজাম্মেল

2026-08-13T18:05:19+00:00
2026-08-13T18:07:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিহত ১
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:০৫ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৬:০৭ পিএম
সংগৃহীত ছবি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে তীব্র বাতাসের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোজাম্মেল হক তারা মিয়া (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাতলামারী জোনাকির মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক তারা মিয়া গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চরে আবাদি জমি দেখতে তারা মিয়াসহ চারজন একটি নৌকায় করে জোনাকির মোড় থেকে রওনা হন। নদীর মাঝপথে হঠাৎ তীব্র বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তারা মিয়া নিখোঁজ হন।


খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার অভিযান শেষে তারা মিয়ার মরদেহ উদ্ধার করে।

ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাশুক রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গাইবান্ধায় ডুবুরি দল না থাকায় রংপুর থেকে ডুবুরি দল আনা হয়। প্রায় ছয় ঘণ্টা পর তারা মিয়ার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   ব্রহ্মপুত্র নদ  নৌকাডুবি  নিহত  কৃষক  সময়ের আলো  গাইবান্ধা  ফুলছড়ি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: