সুন্দরগঞ্জে চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হোন্ডা হর্নেট ১৬০ আর এবং

2026-08-13T15:48:08+00:00
2026-08-13T15:49:33+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
সুন্দরগঞ্জে চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৩:৪৯ পিএম
উদ্ধার হওয়া মোটরসাইকেল ও গ্রেফতার ২ ব্যক্তি। ছবি : সময়ের আলো
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হোন্ডা হর্নেট ১৬০ আর এবং টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০ মডেলের দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের মো. শাকিল মিয়া (২৫) এবং একই উপজেলার কুঠিপাড়া গ্রামের মো. সোহেল রানা (৩৫)।

পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ির পাশে ৪ জনকে দুটি মোটরসাইকেলসহ সন্দেহজনক অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক অবস্থায় পায়। এ সময় অন্য ২ জন পালিয়ে যান।


আটক শাকিল মিয়া ও সোহেল রানাকে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল দুটি চুরি করে আনার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও প্রাথমিক তদন্তে আরও ২ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তারা হলেন- গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার (দুলার ভিটা) গ্রামের মো. কালাম মিয়া (৪৮) ও সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম মজুমদার হাট এলাকার মো. রুবেল মিয়া (৩৫)।

পুলিশ আরও জানান, গ্রেফতারকৃতদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া হোন্ডা হর্নেট ১৬০ আর-এর আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০-এর মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘এ ঘটনায় পলাতক দুজনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার ২ জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   সুন্দরগঞ্জ  চুরি  মোটরসাইকেল  উদ্ধার  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: