মিয়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ আটক পাঁচ পাচারকারী

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত

2026-08-13T15:28:37+00:00
2026-08-13T15:31:35+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মিয়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ আটক পাঁচ পাচারকারী
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:২৮ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৩:৩১ পিএম
উদ্ধার হওয়া সারের বস্তা ও পাচারকারীরা। ছবি : সময়ের আলো
নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।


কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ১৩ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া থানাধীন বাংলাবাজার খেয়াঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৭৬০ বস্তা সার উদ্ধার করা হয়। এ ঘটনায় বোটে থাকা ৫ জনকে আটক করে কোস্ট গার্ড।

আটক ব্যক্তিরা হলেন, হাতিয়া উপজেলার মোল্লা গ্রামের আব্দুল ওহাব (১৯), গাজীপুরের কালিয়াকৈর থানার খাজা মার্কেট এলাকার মো. পলাশ (১৮), হাতিয়া উপজেলার আদর্শ গ্রামের মো. হানিফ (২৬), কাজির টাগ গ্রামের মো. মোরশেদ (২৭) এবং আলামিন সমাজ গ্রামের পারভেজ উদ্দিন (২৬)।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   মায়ানমার  হাতিয়া  পাচার  সার  আটক  পাচারকারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: