নোয়াখালীতে সিআইডি পরিচয়ে নারীকে অপহরণ চেষ্টা, গ্রেফতার ৭

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী জেলা শহর মাইজদীতে এক নারীকে (৩০) অপহরণ করতে এসে ওই নারীর সাবেক স্বামীসহ ৭ জন গ্রেফতার হয়েছে। এসময় তাদের

2026-08-13T18:34:23+00:00
2026-08-13T18:37:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে সিআইডি পরিচয়ে নারীকে অপহরণ চেষ্টা, গ্রেফতার ৭
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৩৪ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৬:৩৭ পিএম
গ্রেফতার হওয়া ৭ জন। ছবি : সময়ের আলো
নোয়াখালী জেলা শহর মাইজদীতে এক নারীকে (৩০) অপহরণ করতে এসে ওই নারীর সাবেক স্বামীসহ ৭ জন গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে সিআইডি পুলিশের ৪টি ইউনিফর্ম, ৩টি ওয়াকিটকি ও ১টি নোহা গাড়ি জব্দ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেফতাররা হচ্ছেন- লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলী এলাকার শহীদুল ইসলাম শুভ চৌধুরী (৩২), চররুহিতা এলাকার রুবেল হোসেন (২৯), রাজশাহীর মাড়িয়া এলাকার জাহাঙ্গীর আলম (২৮), বগুড়ার ওন্দারহাট এলাকার আবুল কাশেম সোহেল (৩৮), চট্টগ্রামের উত্তর হাইট কান্দি এলাকার শাহাদাত হক খান চৌধুরী (২৯), ফেনীর পরশুরাম উপজেলার শুভার বাজার এলাকার নাদির (২৯) এবং ঢাকার বংশাল এলাকার শরীফ মিয়া (৫৫)।


পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে পারিবারিকভাবে ওই নারীর সঙ্গে বিয়ে হয় শুভ চৌধুরীর। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ সৃষ্টি হয়। পরে চলতি বছরের ২১ জানুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে শুভ তার সাবেক স্ত্রীকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকেন। সবশেষ বুধবার (১২ আগস্ট) গভীর রাতে সিআইডির ইউনিফর্ম ও হাতে ওয়াকিটকি নিয়ে কয়েকজন মিলে ওই নারীর মাইজদী বসুন্ধরা কলোনির বাসার সামনে আসেন। তারপর পুলিশ পরিচয়ে দরজায় কড়া নাড়েন শুভ। তারা জানায়, একটি মামলার বিষয়ে তারা তদন্তে এসেছে। পরে তারা রিকল দেখানোর নাম করে নারীর বাবা আতাউর রহমানকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে যান। এসময় শুভ তার সাবেক স্ত্রীর কক্ষে গিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে আতাউরের স্বজনরা এসে বাইরে থেকে মূল গেইট লাগিয়ে দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ কল দেন। কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ৭জনকে গ্রেফতার করে। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা আতাউর রহমান বাদি হয়ে ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   নোয়াখালী  সিআইডি  নারী  অপহরণ  চেষ্টা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: